ডেস্ক রিপোর্টার, ১৮ মার্চ।।
              আসন্ন এডিসি নির্বাচনে আগে বিজেপির মাস্টারস্ট্রোক ছিলো দলের জনজাতি বিধায়ক রামপদ জমাতিয়াকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ হিসাবে মনোনীত করা। বুধবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষের চেয়ারে বসলেন  রামপদ জমাতিয়া।  মুখ্যমন্ত্রী সহ বিধানসভার সমস্ত সদস্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, প্রয়াত কমিউনিস্ট নেতা সুধন্য দেববর্মার পর দ্বিতীয় জনজাতি বিধায়ক হিসাবে রাজ্য বিধানসভার অধ্যক্ষ হয়েছেন রামপদ জমাতিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *