ডেস্ক রিপোর্টার, ১৯ মার্চ।।
শেষ পর্যন্ত ফের সত্যের দৃষ্টান্ত স্থাপন করলো “জনতার মশাল”। এই ওয়েব পোর্টালের আগাম খবর অনুযায়ী ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন জহর চক্রবর্তী। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি আনুষ্ঠানিক ভাবে ধর্মনগর কেন্দ্রের উপভোটে প্রার্থী হিসাবে জহর চক্রবর্তীর নাম ঘোষণা করেছে। তিনি রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর স্বামী। ধর্মনগরে জহর চক্রবর্তী একজন আদি বিজেপি হিসাবেই পরিচিত। অতীতে তিনি বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। ভোট পেয়েছিলেন প্রায় তিন হাজার।তখন রাজ্যের মানুষ স্বপ্নেও ভাবে নি একদিন রাজ্যের মসনদ দখল করবে ভারতীয় জনতা পার্টি।
ধর্মনগর উপ নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী তালিকায় আরও কয়েকজন নেতা – নেত্রী ছিলেন। কিন্তু জহর চক্রবর্তীর ফ্লেভারে বাদবাকি সম্ভাব্য প্রার্থীরা ছিটকে যান।

