ডেস্ক রিপোর্টার, ২১ মার্চ।।
                 আর বেশি দেরি নয়। রাজ্যেও শুরু হচ্ছে এসআরআই। আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তার প্রমাণ পাওয়া গিয়েছে শনিবার। এদিন শহরের ভগৎ সিং যুব আবাসে এসআইআর নিয়ে একদিনের কর্মশালা করেছে প্রদেশ বিজেপি। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
           কর্মশালা শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ” ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর হয়েছে। ত্রিপুরাতেও হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। প্রকৃত ভোটাররা যেন ভোটার তালিকা বাদ না যান, তারই একটি প্রক্রিয়া এসআইআর। রাজ্যে এসআইআরের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি শুরু করেছেন সরকারি আধিকারিকরা। আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন ঘোষণা দিলেই শুরু হবে এসআইআর।
   এসআইআর প্রক্রিয়া শুরু হলে সাধারণ মানুষকে কিভাবে সাহায্য করবে প্রদেশ বিজেপি নেতৃত্ব? তা নিয়েই শহরের ভগৎ সিং যুব আবাসে কর্মশালার আয়োজন করা হয়েছিলো। বলেছেন মুখ্যমন্ত্রী।
       
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *