ডেস্ক রিপোর্টার,২১ মার্চ।।
                   রাজ্যের খোয়াই বিধানসভা কেন্দ্রটি বাম দুর্গ বলেই পরিচিত। তার প্রমাণও পাওয়া গিয়েছে বারবার।২০১৮ ও ২০২৩ সালে বিজেপি রাজ্যের ক্ষমতায় এলেও খোয়াই কেন্দ্রটি ছিলো বামেদের দখলেই। তাই ২৮- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই বিধানসভায় বামেরা নিয়মিত তাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে।
   শনিবারের সন্ধ্যায় খোয়াই সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হল ডিওয়াইএফআইয়ের ২০তম খোয়াই বিভাগীয় সম্মেলন। এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের  প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন যুব নেতৃত্ব তথা বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা। ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সুধন দাস সহ অন্যান্যরা।
     প্রকাশ্য যুব সমাবেশ রাজ্যের বিজেপি শাসিত রাজ্যে জোট সরকার কিভাবে যুবকদের সঙ্গে প্রতারণা করছেন তার চিত্র তুলে ধরেছেন বক্তব্যের মাধ্যমে। পাশাপাশি সংগঠনকে কিভাবে আরও গতিশীল করা যায় তার দিক নির্দেশনা দিয়েছেন ডিওয়াইএফআই নেতৃত্ব।


    


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *