ডেস্ক রিপোর্টার, ২১ মার্চ।।
             এডিসি নির্বাচনে প্রাক লগ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ দুই জনজাতি যুবককে গ্রেফতার করেছে। তাদের একজন মঙ্গল কলই। তার বাড়ি শহরের নন্দন নগর এলাকায়। শুক্রবার গভীর রাতে পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অপর জন সুবি রাই চাকমা। তার বাড়ি  সাব্রুমের কলাছড়ি।  শনিবার ভোরে তাকে গ্রেফতার করে সাব্রুম থানার পুলিশ। এরপর তাকে নিয়ে আসা হয় আগরতলার পশ্চিম থানায়।

মুক্তি পাওয়া মঙ্গল কলই

প্রথমে গ্রেফতার হওয়া মঙ্গল কলইকে শনিবার দুপুরে পুলিশ ছেড়ে দিয়েছে। মঙ্গল জানিয়েছে, পুলিশ সন্দেহ মূলক ভাবে তাকে গ্রেফতার করেছিল। কিন্তু তার বিরুদ্ধে কোনো দোষ খুঁজে পায় নি পুলিশ। তদন্তের স্বার্থে মঙ্গল এই সংক্রান্ত বিষয়ে তার জানা সমস্ত তথ্য উগলে দিয়েছে। তাই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

ধৃত সুবি রাই চাকমা।

সাব্রুম থেকে ধৃত সুবি রাই চাকমাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটকে রেখেছে। পশ্চিম জেলার  এসপি নমিত পাঠক জানিয়েছেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও লোকজন জড়িত থাকতে পারে। পুরো বিষয় পুলিশ খতিয়ে দেখছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *