ডেস্ক রিপোর্টার, ২৮ মার্চ।।
      রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ি দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে আমতলী থানার পুলিশের হাতে আটক গাঁজাসহ গাঁজা পাচারকারী। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আমতলী বাইপাস সড়ক ব্যবহার করছে একাংশ নেশা পাচারকারীরা। বেশিরভাগই পুলিশের চোখে ফাঁকি দিয়ে নেশা পাচারকারীরা আমতলী বাইপাস সড়ককে ব্যবহার করে নেশা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। ঠিক একই কায়দায় শুক্রবার গভীর রাতের মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকার প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবক টি আর ০৭ এ ১৮৩৪ নম্বরের বলেরও পিকআপ গাড়ি করে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমতলী থানার সংলগ্ন বাইপাস সড়কের নাকা পয়েন্টে কর্মরত ছিলেন থানার সাব ইন্সপেক্টর রণব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ ও টি এস আর কর্মীরা। বোলেরো গাড়িটি আমতলী বাইপাস সড়ক ধরে খুব দ্রুতগতিতে যাওয়ার সময় নাকা পয়েন্টে কর্মরত থাকা পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে কোনো রকম ভাবে আটক করে তাতে তল্লাশি চালিয়ে ১৭ টি প্যাকেটে মোট ৫৭৮ কেজি শুকনো গাজা উদ্ধার করে তার পাশাপাশি গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে গাঁজা পাচারকারী প্রসেনজিৎ দেবনাথের বাড়ি মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকায়। শুক্রবার রাতেই ধৃত গাঁজা পাচারকারী তথা গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা নথিভূক্ত করে জোর জিজ্ঞাসাবাদ শুরু। শনিবার দ্বিতীয় গাঁজা পাচারকারী প্রসেনজিৎ দেবনাথকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতের প্রেরণ করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *