তেলিয়ামুড়া ডেস্ক, ২৯ মার্চ।।
                    পরিবার তন্ত্রের রাজনীতি মেনে নিচ্ছে না কৃষ্ণপুর! প্রার্থী ঘোষণার পর বিজেপির জনপ্রিয়তা গিয়ে ঠেকেছে তলানিতে। শশুর জামাইয়ের বিরুদ্ধে সুর চরাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত তেলিয়ামুড়া মহকুমা। রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এস.পি.ও ক্যাম্প সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়, যেখানে স্থানীয় মানুষজন তিপ্রামথা দলের সমর্থন নিয়ে বিক্ষোভে সামিল হয়।
অভিযোগ, সন্ধ্যার সময় কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটকে রাখে তিপ্রামথার সমর্থকরা। এই খবর পেয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ মন্ত্রীর জামাতা অর্থাৎ বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া ঘটনাস্থলে পৌঁছায়।
             সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রার্থী জামাই ও মন্ত্রী শ্বশুরের পরিবার তন্ত্রের ক্ষুব্ধ হয়ে মন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে আচমকা ইট-পাটকেল ছোড়া শুরু হয়। হামলায় মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়ি সহ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা চলছে।       ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *