খোয়াই ডেস্ক,৩০ মার্চ।।
         দরজায় এডিসি নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে কোমর বেঁধে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। আসন্ন পাহাড় ভোটকে সামনে রেখে সোমবার বিকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে খোয়াই বাইজ্জাল বাড়ি থানা  এলাকায় রোডমার্চ করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সঙ্গে ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ, পুলিশ সুপার রানা দীপ্ত দাস।
            ভোটাররা যেন নিশ্চিন্তে তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য সচেতন করে প্রশাসন। তাছাড়া কেউ ভোটারদের ভয় ভীতি দেখলে তারা কীভাবে প্রশাসনের দ্বারস্থ হবে তাও মাইক যোগে বুঝিয়ে দেওয়া হয় ভোটারদের।এদিন বাইজ্জাল বাড়ি এলাকায় অলিগলিতে রোডমার্চ করে প্রশাসন।এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন বাইজল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা, এএসপি রঙ্গদুলাল দেববর্মা।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *