তথ্য অনুযায়ী, ২০২১ সালের এডিসি নির্বাচনে ভূমিকা নন্দ রিয়াং ৮- গঙ্গানগর – গণ্ডাছড়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করেছিলেন। এবং পাশ করেন। পরবর্তীতে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। ২১- র পাহাড় ভোটে ভূমিকা নন্দ রিয়াংয়ের ভোট বৈতরণী পার হওয়ার নেপথ্যে ছিলো এই কেন্দ্রের বাঙালি ভোটাররা।

ডেস্ক রিপোর্টার, ৩রা এপ্রিল।।
    ২০২৪- র ১২ জুলাইয়ের ঘটনার দগ দগে ক্ষত এখনো মুছে যায় নি গণ্ডাছড়ার বাঙালিদের মন থেকে। ঘটনার রাতে দুষ্কৃতীদের দেওয়া আগুনের লেলিহান শিখা স্থানীয় বাঙালিদের শিরা – ধামনীর রক্ত সঞ্চালন স্তব্ধ করে দিয়েছিল। মাসের পর মাস তারা ছিলো শরণার্থী ক্যাম্পে। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, আজও বাঙালির বিচার পায় নি। এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারেরে সাহস দেখাতে পারে নি বিজেপি শাসিত সরকারের পুলিশ প্রশাসন। নিশ্চুপ ছিলেন স্থানীয় এমডিসি ভূমিকা নন্দ রিয়াং। কারণ দুষ্কৃতীদের সিংহ ভাগ ছিলো রিয়াং সম্প্রদায়ের।

।গণ্ডাছড়াতে ১২ জুলাইয়ের ধংস লীলা।

তথ্য অনুযায়ী, ২০২১ সালের এডিসি নির্বাচনে ভূমিকা নন্দ রিয়াং ৮- গঙ্গানগর – গণ্ডাছড়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করেছিলেন। এবং পাশ করেন। পরবর্তীতে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। ২১- র পাহাড় ভোটে ভূমিকা নন্দ রিয়াংয়ের ভোট বৈতরণী পার হওয়ার নেপথ্যে ছিলো এই কেন্দ্রের বাঙালি ভোটাররা।

নির্লজ্জ ভূমিকা এবারও  যাচ্ছেন বাঙালি ভোটারদের দরজায়।

ভূমিকা আচ্ছন্ন হয়ে যান শুধু অর্থের মোহে। এবং পর্দার আড়ালে স্ব-জাতি দুষ্কৃতীদেরই মদত দিয়েছেন।

স্থানীয় বাঙালি সম্প্রদায়ের লোকজনের বক্তব্য, ২৪- র ১২ জুলাইয়ের হিংসার ঘটনার পর তাদের ভোটে জয়ী হওয়া বাঙালিদের পাশে দাঁড়ান নি ভূমিকা। ক্ষতিগ্রস্থ লোকজনের কোনো খোঁজ খবরও নেন নি। ভূমিকা আচ্ছন্ন হয়ে যান শুধু অর্থের মোহে। এবং পর্দার আড়ালে স্ব-জাতি দুষ্কৃতীদেরই মদত দিয়েছেন।
     

১২ জুলাইয়ে নিঃস্ব বাঙালির কোন মুখে ভোট চাইছেন ভূমিকা?


     

বাঙালি ভোট না পেলে নিশ্চিত পরাজিত হবেন ভূমিকা।

২৬- র এডিসি নির্বাচনে ভূমিকা নন্দ রিয়াং ৮ – গঙ্গানগর – গণ্ডাছড়া কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করবেন। এলাকায় শুরু করেছেন প্রচার। কিন্তু প্রশ্ন হলো এবার কি স্থানীয় বাঙালিরা ভোট দেবে ভূমিকা নন্দ রিয়াং কে? আর বাঙালি ভোট না পেলে নিশ্চিত পরাজিত হবেন ভূমিকা।
     


ভূমিকা বাঙালিদের ভোটের ইজ্জত রাখতে পারেন নি। তার জ্বলন্ত দৃষ্টান্ত ২৪- র ১২ জুলাইয়ের ঘটনা।

তথ্য অনুযায়ী, ২০২১- র এডিসি নির্বাচনে গঙ্গানগর – গণ্ডাছড়া কেন্দ্রের জনজাতি অংশের ভোটারদের অধিকাংশই ভূমিকাকে ভোট দেয় নি। তারা ভোট দিয়েছিল তিপ্রামথার প্রার্থীকে। নির্বাচনে ভূমিকার ত্রাতা ছিলো বাঙালি গণ দেবতারা। তারা দুই হাত ভরে ভোট দিয়েছিল ভূমিকাকে। কিন্তু ভূমিকা বাঙালিদের ভোটের ইজ্জত রাখতে পারেন নি। তার জ্বলন্ত দৃষ্টান্ত ২৪- র ১২ জুলাইয়ের ঘটনা।

বাঙালির শরণার্থী শিবিরে পা পড়ে নি ভূমিকা নন্দ’ র।

ভোটারদের অধিকাংশ এবার বেছে নেবেন ইভিএমে থাকা “নোটা” বোতাম।

গণ্ডাছড়ার বাঙালি সম্প্রদায়ের অন্দরের খবর, এবার ইভিএমে তারাও উপযুক্ত জবাব দেবেন বিজেপি প্রার্থী ভূমিকা নন্দ রিয়াংকে। ভোটারদের অধিকাংশ এবার বেছে নেবেন ইভিএমে থাকা “নোটা” বোতাম। এবার ভোটের পরিস্থিতি বলছেন, গঙ্গানগর – গণ্ডাছড়া কেন্দ্রের জনজাতি ভোটাররা ভোট দেবেন তিপ্রামথা প্রার্থীকেই। কারণ ১২- জুলাইয়ের ঘটনার পর মথার সুপ্রিমো প্রদ্যুৎ কোমর বেঁধে স্বজাতিদের জন্য মাঠে নেমেছিলেন।


এত বড় ধংস লীলা চললেও আজ পর্যন্ত গণ্ডাছড়া থানায় একটি মামলাও দায়ের করা হয় নি। আজও শাস্তি পায় নি দুষ্কৃতীরা।

কিন্তু বিপরীত প্রান্তে থাকা ক্ষতিগ্রস্থ বাঙালিদের জন্য ভূমিকা বা তাঁর দল বিজেপি তেমন কিছু করে নি বলে অভিযোগ। যার কারণে এত বড় ধংস লীলা চললেও আজ পর্যন্ত গণ্ডাছড়া থানায় একটি মামলাও দায়ের করা হয় নি। আজও শাস্তি পায় নি দুষ্কৃতীরা। ছিঃ ছিঃ। এটা অত্যন্ত লজ্জার। এবং বাঙালি জাতির জন্য অপমান। আগামী ১২ এপ্রিল বাঙালিরা যে এই অপমানের জবাব দেবে, এটা হলফ করেই বলা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *