মনু ডেস্ক, ৪ এপ্রিল।।
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ৬ নম্বর মনু -ছৈলেংটা আসনে তিপ্রামথার প্রার্থী হলিউড চাকমার প্রচার ক্রমশ জোরদার হচ্ছে। চিচিংছড়া রথকুমার রোয়াজা পাড়ায় বাড়ি বাড়ি জনসংযোগে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
হলিউড চাকমা জানান, আগামী ১২ এপ্রিলের নির্বাচনে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। তার দাবি, তিপ্রাসা, বাঙালি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ঐক্যই তাদের জয়ের প্রধান শক্তি হবে। তিনি আরও বলেন, উন্নয়নের আশায় মানুষ তিপ্রা মথার ওপর আস্থা রাখছেন।বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, মানুষের অসন্তোষই রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলিউড চাকমা জানান, সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।

