সাব্রুম ডেস্ক, ৪ এপ্রিল।।
       স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন যতই এগিয়ে আসছেন রাজনৈতিক উত্তাপ ততই বেড়ে চলছে। আজ বিকালবেলা ২৮-নম্বর শিলাছড়ি-মনু বনকুল আসনের অন্তর্গত সোনাই বাজারে সিপিআই(এম) দলের মনোনীত প্রার্থী কমরেড উচাথই মগের সমর্থনে সোনাই এক অঞ্চল ভিত্তিক জমায়েত অনুষ্ঠিত হয়। আর এই অঞ্চল ভিত্তিক জমায়েতে উপস্থিত ছিলেন,  সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, সিপিআই(এম) দক্ষিন জেলা সম্পাদক তাপস দত্ত, সিপিআই(এম) সাব্রুম মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য দীপক দে, প্রার্থী উচাথই মগ সহ আরো অন্যান্য নেতৃত্বরা। ঐ জামায়াতে সিপিআই(এম) দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত বিজেপি,তিপা মথা এবং কংগ্রেস দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চাতকছড়ি সাতরাই পাড়া জেবি স্কুল মাঠে নির্বাচনীক জনসভায় সিপিআই(এম) দলকে তীব্র ভাষায় আক্রমণ করা ছিল বলে অভিযোগ এনে, আর এর প্রকৃত জবাব দিলেন  সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। তিনি বলেন, শাসক জোটের কাছে আসন্ন এডিসি নির্বাচন চৈত্র সংক্রান্তির বাজারের মত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *