ডেস্ক রিপোর্টার,৪ এপ্রিল।।
    জিরানিয়া ললিতবাজারে সিপিআইএম’র সভাতে হামলা  তিপ্রামথা সমাজদ্রোহীদের। অভিযোগ বামেদের। সভাস্থলে করে নির্বিচারে ভাঙচুর। সমস্ত ঘটনা পুলিশের সামনেই। পুলিশ ছিলো ঠুটো জগন্নাথ। শনিবার দুপুরের এই ঘটনা কেন্দ্র করে জিরানিয়া বিরাজ করছে তীব্র উত্তেজনা। গোটা ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাম নেতৃত্ব। তাদের দাবি, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। গণতন্ত্রের টুটি চেপে ধরছে শাসক জোট। আসন্ন এডিসি নির্বাচনে ভয় তারা করছে বিজেপি – মথাকে। মানুষ তাদের কাউকেই ভোট দেবে না। বামেদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়তেই আতঙ্ক গ্রস্থ হয়ে পড়েছে বিজেপি ও মথা। তাই বামেদের সভা ভণ্ডুল করতে সন্ত্রাস শুরু করেছে শাসক জোটের গুণ্ডা বাহিনী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *