তেলিয়ামুড়া ডেস্ক, ১৬ এপ্রিল।।
        রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে স্ব-শাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচনের অন্তর্গত ১১ মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের ৫ নন্দকুমার পাড়া জে.বি স্কুলের ভোট কেন্দ্রে বৃহস্পতিবার পুনঃভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
      রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কেন্দ্রে পূর্ববর্তী ভোটগ্রহণ চলাকালীন কিছু অনিয়ম ও ঘটনার প্রেক্ষিতে বিষয়টি’কে গুরুত্ব সহকারে বিবেচনা করে পুনঃভোটের নির্দেশ দেওয়া হয়েছে।
   নির্দেশ অনুযায়ী, সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং তা বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুরু থেকেই কেন্দ্রে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
      নির্বাচনের কাজে নিযুক্ত এক আধিকারিক সংবাদমাধ্যম’কে জানান, শেষ খবর লেখা পর্যন্ত প্রায় ৪২ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
        এদিকে, পুনঃভোট ঘিরে এলাকায় কৌতূহল ও সতর্কতা দুটিই লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *