ডেস্ক রিপোর্টার, ১৮ এপ্রিল।।
বাবার হাতে খুন আড়াই বছরের ছেলে। নাম জিশান ত্রিপুরা। অভিযুক্ত বাবা কেতু ত্রিপুরা (২৬) । ঘটনা শনিবার দুপুরে। ঘটনাস্থল সাব্রুম থানার অন্তর্গত রতন মনি এডিসি ভিলেজের ০৪ নম্বর ওয়ার্ডের মতুমগ পাড়ায়।
ঘটনার দুপুরে জিশানের মা অতিরং গ্রাইভিং বাড়িতে ছিলেন না। এই সময় বাড়িতে আসে কেতু ত্রিপুরা । সে আড়াই বছরের ছেলে জিশান ত্রিপুরাকে মারধর করে। কিছুক্ষণ পর তার মা অতিরং বাড়িতে আসেন। এবং দেখেন তার ছেলে মাটিতে কাতরাচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসে হাসপাতালে। তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ছুটে যায় আশপাশ এলাকার লোকজন। তারা কেতু ত্রিপুরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

