মিছিলে দাঁড়িয়ে মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ” কংগ্রেসের বিরোধিতার কারণে মহিলা সংরক্ষণ বিল পাস হয় নি সংসদে। কংগ্রেস গোটা দেশের মহিলাদের অপমান করেছে। তারা কখনও মহিলাদের উন্নয়ন চায় নি।”

ডেস্ক রিপোর্টার, ২৫ এপ্রিল।।
                     সংসদে মহিলা বিল পাস করাতে পারেনি বিজেপি। তার জন্য ভাজপা পুরোপুরি ভাবে দায়ী করছে কংগ্রেসকে। ভাজপা নেতৃত্বের দাবী, কংগ্রেস মহিলাদের স্বার্থ বিরোধী দল। গোটা দেশেই কংগ্রেসের বিরুদ্ধে জোর প্রচার শুরু করেছে বিজেপি। ব্যতিক্রম নয় রাজ্যেও। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শনিবার শহরে আক্রোশ মিছিল বের করে।মিছিলের মূল উদ্যোক্তা ছিলো প্রদেশ বিজেপির মহিলা মোর্চা।শুক্রবার বিকালে শহরের রবীন্দ্র ভবন চত্বর থেকে শুরু হয় বিজেপির আক্রোশ মিছিল। এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও মহিলা মোর্চার সভানেত্রী মিমি।


মিছিলে দাঁড়িয়ে মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ” কংগ্রেসের বিরোধিতার কারণে মহিলা সংরক্ষণ বিল পাস হয় নি সংসদে। কংগ্রেস গোটা দেশের মহিলাদের অপমান করেছে। তারা কখনও মহিলাদের উন্নয়ন চায় নি।” এই কারণেই কংগ্রেসের এই ভূমিকার বিরোধিতা করে আক্রোশ মিছিলের আয়োজন করা হয়েছে। একই সুরে কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।
    এদিনের মিছিলে রাজপথে বিজেপির মহিলা ব্রিগেডে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশ পুত্তুলিকা দাহ করেন। এবং কংগ্রেস বিরোধী স্লোগানে মুখরিত করেন গোটা শহর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *