একলা চলার নীতি নয়, বরং “সবাইকে সাথে নিয়ে” পরিষদের কাজ পরিচালনা করবেন তিনি।
সেইসাথে দুর্নীতিমুক্ত এবং জনমুখী প্রশাসন গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
ডেস্ক রিপোর্টার,৭ মে।।
এডিসির প্রশাসনিক প্রধান বা মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন রুনিয়েল দেববর্মা। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি ত্রিপুরার জনজাতি স্বশাসিত জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।শপথ গ্রহণের পর নতুন সিইএম তাঁর ভবিষ্যৎ কর্মপন্থা ও লক্ষ্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।রুনিয়েল দেববর্মা তাঁর বক্তব্যে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন।
একলা চলার নীতি নয়, বরং “সবাইকে সাথে নিয়ে” পরিষদের কাজ পরিচালনা করবেন তিনি।
সেইসাথে দুর্নীতিমুক্ত এবং জনমুখী প্রশাসন গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
এদিন সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল রোমান হরফ চালু সংক্রান্ত দীর্ঘদিনের দাবিটি। রুনিয়েল দেববর্মা ঘোষণা করেন এডিসি এলাকায় ককবরক লেখার ক্ষেত্রে রোমান হরফ চালু করা হবে।
এদিন নতুন সিইএম-এর শপথ গ্রহণকে কেন্দ্র করে খুমুলুঙ- এ ছিল উৎসবের আমেজ। জনজাতি অংশের মানুষের আশা, তাঁর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিশা পাবে এডিসি এলাকা। বিশেষ করে ককবরক লিপির বিষয়ে তাঁর স্পষ্ট ঘোষণা ছাত্রছাত্রী ও ভাষা আন্দোলনকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এখন দেখার, দায়িত্বভার গ্রহণের পর ঘোষিত এই লক্ষ্যগুলো বাস্তবায়নে রুনিয়েল দেববর্মার নেতৃত্বাধীন পরিষদ কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

