বনমালীপুর মন্ডল অফিসের সামনে থেকে এই মিছিলটি শুরু হয় এবং এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। জয়োল্লাসে মেতে উঠে আবির খেলা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
ডেস্ক রিপোর্টার, ৭ মে।।
পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় জয়ের আনন্দ পৌঁছে গেছে ত্রিপুরাতেও।মন্ডলে মন্ডলে চলছে বিজয় উৎসব। এই সাফল্যকে উদযাপন করতে আগরতলার বনমালীপুর মন্ডলের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়।
এদিন বিজয় মিছিলের নেতৃত্ব দেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য । এছাড়াও মন্ডল স্তরের পদাধিকারী এবং অসংখ্য কার্যকর্তা এই মিছিলে অংশ নেন।বনমালীপুর মন্ডল অফিসের সামনে থেকে এই মিছিলটি শুরু হয় এবং এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। জয়োল্লাসে মেতে উঠে আবির খেলা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

বিজয় মিছিলে সাংসদ রাজীব ভট্টাচার্য এই জয়কে জনকল্যাণমুখী রাজনীতির জয় হিসেবে অভিহিত করেন। তিনি কর্মীদের অভিনন্দন জানান এবং আগামী দিনে সংগঠনের শক্তি আরও বৃদ্ধির ওপর জোর দেন।সেইসাথে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়ার ঘোষণাকে তীব্র কটাক্ষ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত এই বিজয় মিছিলটি মূলত দলের তৃণমূল স্তরের কর্মীদের মনোবল চাঙ্গা করার বিশেষ রণকৌশল।সেই সাথে রাজ্যের রাজনৈতিক আঙিনায় বিজেপির শক্ত অবস্থান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

