ডেস্ক রিপোর্টার,১৬ মে।।
সাংবাদিক বিজয় দেবনাথকে হামলার অভিযোগে গ্রেফতার অটো চালক সুমন দাস।শহরের অভয়নগর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তদন্তকারী পুলিশের আবেদনকে মান্যতা দিয়ে আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, গত ১৫ মে রাধানগর পেট্রোল পাম্পে বাইকের লাইন ভেঙে দিয়েছিল সুমন দাস। তার এই ঘটনার প্রতিবাদ করেছিল পেট্রোল পাম্পে উপস্থিত চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ। তখনই হেলমেট দিয়ে অটো চালক সুমন দাস হামলা করে বিজয় দেবনাথকে। এরপর রক্তাক্ত অবস্থায় বিজয়কে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে।

