আমতলী থানার ওসি জানান, ধলাই জেলার বাসিন্দা ওই উপজাতি তরুণীর সঙ্গে ফেসবুকে যোগাযোগ গড়ে তোলে অভিযুক্ত আদিত্য দাস। তাকে একটি দামি আইফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে আগরতলায় নিয়ে আসা হয়। অভিযোগ, আগরতলায় এনে ওই তরুণীকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আদিত্য।
ডেস্ক রিপোর্টার, ১৭ মে।।
আইফোনের প্রলোভন দেখিয়ে ধলাই জেলার এক উপজাতি তরুণীকে রাজধানীর আগরতলায় এনে ধর্ষণ করার গুরুতর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আদিত্য দাস। সে শহরের একটি পরিচিত মোবাইল দোকান ‘ফোন বাজার’-এর মালিক এবং একজন স্থানীয় ব্লগার হিসেবে পরিচিত। এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে আমতলি থানার পুলিশ।
এ বিষয়ে আমতলী থানার ওসি জানান, ধলাই জেলার বাসিন্দা ওই উপজাতি তরুণীর সঙ্গে ফেসবুকে যোগাযোগ গড়ে তোলে অভিযুক্ত আদিত্য দাস। তাকে একটি দামি আইফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে আগরতলায় নিয়ে আসা হয়। অভিযোগ, আগরতলায় এনে ওই তরুণীকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আদিত্য।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। তরুণীর পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে, আমতলি থানার পুলিশ অবিলম্বে অভিযানে নামে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ তৎপরতার সঙ্গে মূল অভিযুক্ত আদিত্য দাসকে আটক করতে সক্ষম হয়।
বর্তমানে পুলিশ ধৃত যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র কাজ করছে কিনা বা অন্য কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখছে আমতলি থানার পুলিশ। তরুণীর বয়ান রেকর্ড করার পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া জারী রয়েছে।

