ডেস্ক রিপোর্টার,২১ মে।।
নরসিংগড়স্থিত কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির মাঠে বৃহস্পতিবার নবনিযুক্ত কনস্টেবলের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকর।
এদিন নরসিংগরস্থিত কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমিতে ৯১তম পুরুষ কনস্টেবল ও ৯২তম মহিলা কনস্টেবলের পাসিং আউট প্যারেডে অনুষ্ঠিত হয়।মোট ৪৭৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবলের মধ্যে ৩১৮ জনই মহিলা, যা পুলিশ বাহিনীতে নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি বিজেপি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। বাদবাকি ১৫৮ জন পুরুষ কনস্টেবল।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ” রাজ্য পুলিশ এখন প্রযুক্তি গতভাবে অনেক উন্নত। রাজ্যে অপরাধ দমনে পুলিশ বড় ভূমিকা পালন করছে।”
একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ, জন-বান্ধব এবং মানবিক পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে বিজেপি সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
