ডেস্ক রিপোর্টার, ২৬ মে।।
ঈদের প্রাক্কালে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর জখম যুবকের অবশেষে মৃত্যু। মঙ্গলবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে। মৃত যুবকের নাম রুবেল মিয়া। নিহত যুবকের পিতার অভিযোগ গত ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনার শিকার হয় রুবেল। প্রতিদিনের মতোই সেদিন সন্ধ্যায় তিনি বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল।অভিযোগ, সেই সময়ই সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ছোঁড়া গুলি আচমকাই তার গায়ে লাগে।রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে। গত কয়েকদিন ধরে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর মঙ্গলবার সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিশ্বাস ত্যাগ করেন রুবেল।এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার মধ্য বক্সনগরের আশাবাড়ি উত্তরপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

