গ্রেপ্তার কৃত চারজন’কে সোমবারই খোয়াই জেলা আদালতে হাজির করেছে ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের দায়িত্বে রয়েছেন ক্রাইম ব্রাঞ্চে এন্টি নারকোটিক্স বিভাগের  ইন্সপেক্টর রঘুলাল। এই মামলা সুপারভিসনের দায়িত্বে নারকোটিক্স বিভাগের  ডি.এস.পি পৌষধন রূপিনী।ধৃতদের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় 305, 306, 316(5), 61 of BNS এবং 21(c) ধারায় মামলা রুজু করা হয়েছে।  মামলা নম্বর 25/26।

তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ মে।।
  বিপুল পরিমাণ ফেনসিডিল আটক করে মাত্র ৫১৮ বোতল বাজেয়াপ্ত দেখিয়ে বাকিগুলি আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার তেলিয়ামুড়া থানার চার পুলিশ অফিসার। ধৃতরা হলেন তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর অজিত দেববর্মা, এস.আই রাজেন্দ্র রিয়াং, মহিলা এস.আই শম্পা দাস এবং স্পেশাল ব্রাঞ্চ তেলিয়ামুড়া ইউনিটের আই.সি এ.এস.আই শচীন্দ্র দেববর্মা। রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  ধৃতদের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় 305, 306, 316(5), 61 of BNS এবং 21(c) ধারায় মামলা রুজু করা হয়েছে।  মামলা নম্বর 25/26।


গ্রেপ্তার কৃত চারজন’কে সোমবারই খোয়াই জেলা আদালতে হাজির করেছে ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের দায়িত্বে রয়েছেন ক্রাইম ব্রাঞ্চে এন্টি নারকোটিক্স বিভাগের  ইন্সপেক্টর রঘুলাল। এই মামলা সুপারভিসনের দায়িত্বে নারকোটিক্স বিভাগের  ডি.এস.পি পৌষধন রূপিনী।


এস.আই শম্পা দাস এবং এ.এস.আই শচীন্দ্র দেববর্মা’কে গ্রেফতার  তেলিয়ামুড়া থানাতেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর পাঠানো হয় আদালতে।তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার অজিত দেববর্মা ,  এস.আই রাজেন্দ্র রিয়াং’কে  গত ২৩’শে মে তেলিয়ামুড়া থানা থেকে ক্লোজ করে খোয়াই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছিল। তাদেরকে পুলিশ লাইন থেকেই তোলা হয় আদালতে। খোয়াই জেলার এএসপি জাস্টিন জোসেফ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ধৃত পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করেই ফেন্সিডিল কাণ্ডের রহস্য উন্মোচন করা হবে।ইতিমধ্যে ধৃত চার পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 


প্রসঙ্গত তেলিয়ামুড়া থানার ফেন্সিডিল কাণ্ডে চার পুলিশ জড়িত থাকার খবর সর্ব প্রথম রাজ্যের এক মাত্র সংবাদ মাধ্যম হিসাবে জনতার মশাল  সম্প্রচার করেছিল। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। এবং অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *