আগরতলা, ৫ জুন।।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের রাজ্য সফর শেষে শুক্রবার বিকেলে আগরতলা ত্যাগ করেন। আগরতলার এম.বি.বি. বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেবরায়, মুখ্যসচিব জে.কে. সিনহা, রাজ্যপুলিশের মহানির্দেশক অনুরাগ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ।

