ডেস্ক রিপোর্টার, ১জুন।।
     প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনরক্ষা এবং ক্ষয়ক্ষতি শূন্যে নামিয়ে আনতে প্রস্তুতি বাড়াল প্রশাসন। সোমবার বিকেলে রাজধানী আগরতলার  উমাকান্ত স্কুল মাঠে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত একটি বিশেষ মক ড্রিল।প্রাকৃতিক ও আকস্মিক দুর্যোগের সময় বিভিন্ন জরুরি পরিষেবা দপ্তরগুলো ঠিক কত দ্রুত এবং কার্যকরভাবে উদ্ধারকাজ পরিচালনা করতে পারে, তা যাচাই করাই ছিল এই মহড়ার মূল লক্ষ্য।শুনুন সদর মহকুমা শাসক মানিক লাল দাসের বক্তব্য।
       এদিনের মহড়ায় মূলত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ পরিস্থিতিতে কীভাবে জীবন ও সম্পত্তি রক্ষা করা সম্ভব, তার একটি বাস্তবধর্মী ও জীবন্ত প্রদর্শন করা হয়। তাছাড়া দুর্যোগের মুহূর্তে কীভাবে ভেঙে পড়া বা ক্ষতিগ্রস্ত ভবন থেকে আটকে পড়া মানুষদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হবে,আহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে,এবং উপদ্রুত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে—তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন উদ্ধারকারীরা।
      মহড়াটিকে সফল করতে কোনো খামতি রাখেনি প্রশাসন। সদর মহকুমা প্রশাসনের এই উদ্যোগে শামিল হয়েছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী,বিভিন্ন নিরাপত্তা বাহিনী,দমকল বাহিনী স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। দুর্যোগের সময় প্রতিটি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় কতটা জরুরি,এদিনের যৌথ মহড়ায় তা বিশেষভাবে ফুটে ওঠে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *