তেলিয়ামুড়া ডেস্ক, ১০ জুন।।
         তেলিয়ামুড়া কালিটিলা এলাকায় অবস্থিত একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে চাল পরিমাপে ওজন কম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী রঞ্জিত সাহা জানান, বুধবার সকালে তিনি তাঁর বৃদ্ধ মাকে রেশন দোকান থেকে চাল সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন। অভিযোগ, তাঁর মায়ের সরলতার সুযোগ নিয়ে দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর (রায়) চাল পরিমাপের ক্ষেত্রে কারচুপি করেন এবং কম পরিমাণ চাল দেন। বৃদ্ধা বাড়িতে চাল নিয়ে আসার পর পরিবারের সদস্যরা পুনরায় তা ওজন করলে নির্ধারিত পরিমাণের সঙ্গে বড়সড় গরমিল দেখতে পান।এরপর বিষয়টি নিয়ে ন্যায্য মূল্যের দোকানের কর্ণধারের সঙ্গে কথা বলেন। কিন্তু কোন সন্তোষজনক উত্তর দেন নি।
তবে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিকট এই বিষয়ে রেশন দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর (রায়)- চাল কম দেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি।
      এই চাঞ্চল্যকর ঘটনাটি মহকুমা খাদ্য দপ্তরের নজরে আনা হলে, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুরো ঘটনার একটি সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে যদি ওজনে কারচুপির সত্যতা প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী উক্ত রেশন দোকানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
       এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল বিরাজ করছে।এখন দেখার, গরিবের মুখের অন্ন নিয়ে এই ধরনের ছিনিমিনির খেলায় প্রশাসন রেশন ডিলারের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *