ডেস্ক রিপোর্টার, ১১ জুন।।
আর জি করের পুনরাবৃত্তি রাজ্যে !মলয় পিঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে উদ্ধার তরুণীর লাশ। হাসপাতালেই কর্মরত ছিলো ঐ তরুণী। নাম মনীষা দাস (২২)। বাড়ি মধুবন। সে ছিলো মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেলের ওয়াডেন। ঘটনা বুধবার গভীর রাতে।পরিবারের সদস্যদের অভিযোগ, খুন করা হয়েছে তাকে।

হোস্টেলের রুমে থাকা ফ্যানের সঙ্গে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অথচ পায়ের নিচে ছিলো না কোনো টেবিল, চেয়ার। বিছানা ছিলো এলোমেলো। সন্দেহ করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। খুনের ঘটনা ধাপাচাপা দিতেই রুমে থাকা ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে লাশ।( আসছে বিস্তারিত…)

