ডেস্ক রিপোর্টার, ১১ জুন।।
মলয় পিঠের শান্তি নিকেতন মেডিক্যাল কলেজে মনীষা দাসের মৃত্যুর ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ রাজ্য সরকারের। ত্রিপুরা সরকারের অতিরিক্ত সচিব টি কে চাকমা স্বাক্ষরিত নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্দেশেই মনীষা দাসের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেও রহস্য জনক ভাবে মনীষার মৃত্যু নিয়ে নিশ্চুপ রাজ্যের দুই বিরোধী দলসিপিআইএম ও কংগ্রেস। তারা এখনও মুখ খুলে নি। মুখে কুলুপ শান্তি নিকেতন মেডিক্যাল কলেজে কর্নধার মলয় পিঠও। বা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয় নি।

