ডেস্ক রিপোর্টার, ২রা জুলাই।।
জিরানিয়া রেল স্টেশনের পর ফের আগরতলা রেল স্টেশনে আটক মাদকের বড় চালান। বৃহস্পতিবার পার্সেল ওয়াগনার থেকে উদ্ধার করা হয় ৫৫ হাজার ৬২৬টি এসকফের বোতল। এই বোতলগুলি ছিলো ৮৯টি ড্রামে । বাজার মূল্য ৬ কোটি ৫৪ লক্ষ ৪৩ হাজার ৯৮৯টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা গ্রেফতার করেছে সুব্রত দেব নামে এক যুবককে। তার বাড়ি কল্যাণপুরে। ধৃত যুবক আগরতলার বি কে এন্টারপ্রাইজের ম্যানেজার। পার্সেল ওয়াগনারটি এসেছিল বিহারের কাঠিহার রেল স্টেশন থেকে। গোটা অভিযানটি করেছে ছিলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিআরআই। সঙ্গে ছিলো অন্যান্যরা।( আসছে বিস্তারিত…)

