স্পোর্টস ডেস্ক,১৮ জুলাই।।
উদ্বোধনী ম্যাচে জয়লাভ করলো আর্মি লাভার্স। পরাজিত করলো মাতাবাড়ি শক্তিপিঠ দলকে। রাজ্য কাবাডি সংস্থার আয়োজিত প্রথম বর্ষ ত্রিপুরা প্রো কাবাডি লিগে। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কাবাডি হলঘরে দুদিন ব্যাপী আসর শুরু হয় শনিবার সন্ধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের আইজি মনচাক ইপার, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডারলং, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর দীপা কর্মকার, অপু রায় এবং সচিব হুলো পালসহ রাজ্য সংস্থার কর্তারা। প্রথম বর্ষ আসলে অংশ নিয়েছে আটটি দল। উদ্বোধনী ম্যাচে আর্মি লাভারস ৩৮-৩৬ পয়েন্টে জয় লাভ করে। আজ বিকেলে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সচিব সুচিত রায় প্রমূখ। প্রসঙ্গত আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে দশ এবং পাঁচ হাজার টাকা।

