স্পোর্টস ডেস্ক, ২২ জুলাই।।
দ্বিতীয় জয় ছিনিয়ে নিলো নবোদয় সংঘ। বুধবার নবোদয় সংঘ পরাজিত করে লড়াকু মৌচাক ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘ হোটেল সোনারতরী ‘ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন ফ্লাডলাইটে অনুষ্ঠিত হয় ম্যাচটি। শেষ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর এদিন বাদল রিয়ানের ছেলেরা মৌচাকের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে ছাপিয়ে গেছে মৌচাকের ফুটবলারদের থেকে। শুরু থেকেই ঝটিকা আক্রমণে দিশেহারা হয়ে পড়েন মৌচাক ক্লাবের রক্ষণভাগের ফুটবলাররা। প্রথম গোল পেতে নবোদয় সংঘ কে অপেক্ষা করতে হয় মাত্র ১০ মিনিট। অপজিত ত্রিপুরার গোলে এগিয়ে যায় নবোদয় সংঘ। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি কয়েক গুণ আরো বাড়িয়ে দেন রাজদীপ রা। ৩৫ মিনিটে রোবার্ট হালাম দুড়ন্ত গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর আক্রমণের গতি আরো বাড়ানোর চেষ্টা করেন নবোদয় সংঘের ফুটবলাররা। ৫৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রোবার্ট। এদিন অনায়াসেই নিজের হ্যাট্রিক পূরণ করতে পারতেন রোবার্ট। যদি না সহজ সুযোগগুলো খেলায় নষ্ট না করতেন। ৭৩ মিনিটে সান্তনার গোল পায় মৌচাক ক্লাব। গোলটি করেন মনি কলই। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় নবোদয় সংঘ। খেলা পরিচালনা করেন রক্তিম সাহা।

