ডেস্ক রিপোর্টার, ২০ জুলাই।।
পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুতে মঙ্গলবার রাজ্যে একদিনের শোক ঘোষণা। গোটা দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান। ঘোষণা রাজ্য সরকারের।
প্রসঙ্গত সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ডিজিপি অনুরাগ ধ্যানকর নিজের অফিস কক্ষের বাথরুমে ফাঁসিতে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় শোক স্তব্ধ গোটা রাজ্য। শোকার্ত রাজ্য আরক্ষা দপ্তর।

