ডেস্ক রিপোর্টার, ২৮ জুলাই।।
দেশ জুড়ে নতুন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। নতুন কর্মসূচির নাম – “সম্প্রীতি সংকল্প অভিযান”। ২৯ জুলাই থেকে গোটা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হবে এই নতুন কর্মসূচি। চলবে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ টানা আট মাস। মঙ্গলবার প্রদেশ বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ভগবান দাস।মূলত সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তীতে শুরু হবে সম্প্রীতি সংকল্প অভিযান।
এদিনের সাংবাদিক বৈঠকে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস জানিয়েছেন,
ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে মুনিঋষিরা জন্মেছেন। কিন্তু তাদের সম্পর্কে সেইভাবে জানা সম্ভব হয়নি। একজন ঋষি বারণসীতে জন্ম গ্রহণ করেন। ছোটবেলা থেকেই আত্মাতিকতা, ধার্মিকতা, চরমাকার সমাজে জন্ম গ্রহণ করায় তার প্রতি অস্পৃশ্যতা অনেকেই দেখিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর উক্তি উল্লেখ করে তিনি রবিদাসের জীবনের নানা দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রীকে নতমস্তকে প্রণাম জানান ভগবান চন্দ্র দাস। কারণ ঋষিতুল্য ব্যক্তি রবিদাসের সম্পর্কে প্রচার ও প্রসারে উদ্যোগ নিয়েছেন। বিজেপির উদ্যোগে কর্মসূচি হবে। ভগবান দাসের কথায়, রবিদাস মন্দিরের দীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে এই কর্মসূচি। গোটা রাজ্যেই কর্মসূচি সংগঠিত করা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি অজান্তা ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।

