ডেস্ক রিপোর্টার,৫ আগস্ট।।
শেখ হাসিনার দিল্লিতে সাংবাদিক সম্মেলনের আগে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর কথায়, “ফ্যাসিবাদে মুক্ত বাংলাদেশে অহেতুক ইস্যু তৈরি করে দেশে ‘ক্ষমতাচ্যুত শক্তির পুনরুত্থানের’ চেষ্টা করছে। এটা আমাদের দেখা উচিত।” বুধবার বাংলাদেশে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে একথা বলেছেন তারেক রহমান। অনুষ্ঠান মঞ্চে তার পাশেই ছিলেন মহম্মদ ইউনূস।
এদিকে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে তিনি ঢাকায় ফিরে যাবেন।এবং আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ শুরু করবেন। এদিন তিনি আবারও পরিষ্কার করে বলেন, ভারত তার গ্রেট বন্ধু। তিনি ভারতের উপর কৃতজ্ঞ।

