ডেস্ক রিপোর্টার, ৮ আগস্ট।।
রাজ্যের বিদ্যুৎ পরিষেবার হাল হকিকৎ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা এবং রাজ্য সরকার ও ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর ঊর্ধ্বতন আধিকারিকরা
অনুষ্ঠিত বৈঠকে আগরতলা স্মার্ট সিটির অধীনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি উঠে আসে রাজ্যের জাতীয় সড়ক ও পূর্ত দপ্তরের (PWD) সড়কগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়।

