ভারতের স্বাধীনতা ক্ষুদিরাম বসুর ১১৯তম শহীদ দিবস পালিত হয় রাজ্যেও। মঙ্গলবার সকালে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে রাজধানীতে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী। উজ্জ্বয়ত প্রসাদের সামনে থেকে প্রভাত ফেরী শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ক্ষুদিরাম বসুর স্মৃতি রোমন্থন করে তার স্মৃতি রক্ষা কমিটির নেতৃত্ব জানিয়েছেন, ” ক্ষুদিরাম বসু যে স্বপ্ন নিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আজও সেই স্বপ্ন পূরণ হয় নি।
শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি প্রতি বছর নিয়ম করে অগ্নিবীর ক্ষুদিরামের জন্মদিন ও আত্ম বলিদান দিবস পালন করে থাকে। তবে দেশের আপামর বাঙালি মধ্যে ক্ষুদিরামকে উচ্ছ্বাস কিন্তু দিনের পর দিন সংকোচিত হচ্ছে। এটা অবশ্যই বাঙালির জন্য শুভ লক্ষণ নয়, বলেই মনে করছেন প্রাজ্ঞ জনেরা।

