ডেস্ক রিপোর্টার, ১৩ আগস্ট।।
রাতের আঁধারে পুলিশি নিরাপত্তার চক্রব্যূহ ভেদ করে শহরে বৃদ্ধি পাচ্ছে বিজেপির রঘু গুন্ডার দাপট। হিন্দি সিনেমার কায়দায় রাজপথে ১৪ চাকার TR01BA1777 নম্বরের একটি মালবাহী লরি থেকে লোহার সরঞ্জাম লুট করে রঘু বাহিনীর দুষ্কৃতীরা। ঘটনা মঙ্গলবার রাতে, শহরের কলেজ রোডে।গুন্ডারা মুখে কালো কাপড় বেঁধে বাইকে সওয়ার হয়ে শহরের কলেজ রোডে লরিটি আটক করে। তারা সংখ্যায় ছিলো ১০-১২ জন। লরির চালক গৌতম দাসকে বেধড়ক মারধর করে।শেষে লরিতে থাকা লোহার ওয়েল্ডিং সংক্রান্ত নানান সরঞ্জাম লুট করে নিয়ে যায়।রাতেই গাড়ির মালিক স্বপন ঘোষ পূর্ব থানায় মামলা দায়ের করেন।
এরপর শুরু হয় পুলিশি নাটক।মাঠে নামেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। অভিযোগ, বিজেপির রঘু বাহিনীর সঙ্গে টেবিলের নিচে দিয়ে করে নেয় সমঝোতা। এখনো নেই গ্রেফতার।মামলা প্রত্যাহারের জন্য ওসি নিয়মিত চাপ দিচ্ছে লরির মালিক স্বপন ঘোষকে। ছিঃ ছিঃ।
আগরতলার পূর্ব থানায় সদ্য দায়িত্ব প্রাপ্ত ওসি কৃষ্ণধন সরকারের এই ভূমিকায় নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে রক্ষক কৃষ্ণধন সরকার কার জন্য কাজ করছেন? অভিযোগ, নির্যাতিত মানুষকে ন্যায় বিচার পাইয়ে না দিয়ে, রঘু গুন্ডার দলের সঙ্গে করেছেন গোপন সমঝোতা। ইতিমধ্যে পূর্ব থানার কলেজটিলা থেকে দুষ্কৃতীরা অপহরণ করেছে এক কলেজ ছাত্রীকে। তাও আবার দিন দুপুরে। এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের টিকির নাগাল পায় নি। বা ইচ্ছাকৃত ভাবে ধরছে না। পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকারের এই সংক্রান্ত কাজকর্মে পুলিশের উপর আস্থা হারাচ্ছে মানুষ। কালির ছিটা পড়ছে রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর উপর।

