ডেস্ক রিপোর্টার, ১৮ আগস্ট।।
বেহাল রাজ্যের ট্রেন পরিষেবা। আগরতলা – সাব্রুমগামী ট্রেনে নেই পর্যাপ্ত আলো। ক্ষোভ যাত্রী সাধারণের। ঘটনা মঙ্গলবার বিকালে। নির্বিকার উত্তর – পূর্ব সীমান্ত রেল।
যাত্রীরা জানিয়েছেন, এদিন বিকাল ৫টা ১৫ মিনিটে যাত্রীবাহি রেল আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যার এই দীর্ঘ যাত্রা পথে ট্রেন ছিল অন্ধকার। ছিলো না পর্যাপ্ত আলো।

ডেস্ক রিপোর্টার, ১৮ আগস্ট।।
তাতে চলন্ত ট্রেনে যাত্রীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। রাজ্যের রেল পরিষেবার এই চিত্র দেখে আতকে উঠে যাত্রীরা। এবং প্রকাশ করে প্রচণ্ড ক্ষোভ। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় রেল কর্তৃপক্ষকে। তারা বহু চেষ্টা করেও ট্রেনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পারে নি।

