ডেস্ক রিপোর্টার, ১৯ আগস্ট।।
রাজ্যে আসেন নীতি আয়োগের সদস্যা ড. জোরাম আনিয়া। বুধবার তিনি সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে।রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ত্রিপুরায় কেন্দ্রীয়ভাবে প্রবর্তিত প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেছেন।
স্কুল শিক্ষা, পর্যটন, ক্রীড়া এবং স্টার্টআপ ইকোসিস্টেমের ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্য নীতি আয়োগের কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এছাড়া, রাজ্যের জনগণের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই হয় এই আলোচনা পর্ব।

