ডেস্ক রিপোর্টার, ২১ আগস্ট।।
          আগামী ২৭ আগস্ট থেকে ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। ২৭, ২৮ ও ৩১ আগস্ট—এই তিন দিন অধিবেশন চলবে। ইতিমধ্যেই বিজনেস অ্যাডভাইজরি কমিটি বা বিএসি-র বৈঠকে অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
      রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া জানিয়েছেন, অধিবেশনে  গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়গুলি যথাযথভাবে আলোচনার সুযোগ পায়, তার উপর গুরুত্ব দেওয়া হবে। সরকার ও বিরোধী উভয় পক্ষই তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরতে পারবে।সেই অনুযায়ী সময় ও কার্যসূচি নির্ধারণ করা হয়েছে।
     অধ্যক্ষ রামপদ জমাতিয়ার বক্তব্য,বিধানসভা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই রাজ্যের মানুষের বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক বিষয় এবং জনস্বার্থের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সদস্যরা যাতে গঠনমূলক আলোচনা করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। বিএসি-তে আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই অধিবেশনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *