ডেস্ক রিপোর্টার, ২৬ আগস্ট।।
রাজ্যে চাকরির ক্ষেত্রে এখন PRTC বাধ্যতা মূলক নয়। সম্প্রতি এই ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। প্রয়োজন স্কুল সার্টিফিকেট। চাকরির আবেদন করা প্রার্থীদের রাজ্যের স্কুলে ন্যূনতম পাঁচ বছর পড়াশুনা করতে হবে।তবেই সে চাকরির আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর বিভিন্ন দিকে গুঞ্জন শুরু হয়।
ঘুর পথে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন জোট শরিক তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি PRTC সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি বলেন, “আমি পিআরটিসি (PRTC) সংক্রান্ত বিষয়ে আইনি মতামত চেয়েছি, যাতে এই বিষয়টি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়।”
রাজ্য সরকারের প্রবক্তা মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন, ” রাজ্যের চাকরির ক্ষেত্রে PRTC বাধ্যতা মূলক নয়। এই সংক্রান্ত ত্রিপুরা হাইকোর্টে দিল্লির একজন নাগরিক মামলা দায়ের করেছিলেন। এই মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতও চাকরির ক্ষেত্রে PRTC বাধ্যতা মূলক নয় বলে জানিয়ে দিয়েছিল। এরপরই রাজ্য সরকার আদালতের রায়কে মান্যতা দিয়ে সরকারি চাকরির ক্ষেত্রে PRTC – র বিষয়টি প্রত্যাহার করে নেয়।পরিবর্তে স্কুল সার্টিফিকেটের ( ন্যূনতম পাঁচ বছর) বিষয়টিকে প্রাধান্য দেয়। ত্রিপুরা উচ্চ আদালতের এই সিদ্ধান্তকে সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ জানানো যায় কিনা তার জন্যই আইনি মতামত চেয়েছেন আইন বিশেষজ্ঞদের কাছে।
Oplus_16908288