ডেস্ক রিপোর্টার,১২ সেপ্টেম্বর।।
        ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল আসরের হাই-ভোল্টেজ ম্যাচে শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় রাখাল শিল্ডের  দুই ফাইনালিস্ট এগিয়ে চলো সংঘ ও কল্যান সমিতি। আক্রমণ – পাল্টা আক্রমণে ম্যাচ খুবই উপভোগ্য হয়ে উঠে। ম্যাচের প্রথমার্ধে উভয় দলের আক্রমণ ভাগের ফুটবলাররা গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা বিপক্ষের জাল নাড়াতে ব্যর্থ হয়। ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে।
   দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উভয় দলেই নিজস্ব ছন্দে ঝাঁপিয়ে পড়ে একে অপরের বক্সে। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে নি। ম্যাচের অন্তিম বাঁশি বেজে উঠতেই এগিয়ে চলো ও কল্যাণ সমিতির ফুটবলারদের পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। ম্যাচ শেষ গোল শূন্য ভাবে। মুখে জয়ের হাসি নিয়ে কোন দলের ফুটবলাররাই ঘরে ফিরতে পারেন নি। ফলে উভয় দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়। এই ম্যাচ অমীমাংসিত থাকার সুবাদে এগিয়ে চলো সংঘ ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে আসে।কল্যান সমিতি ১০ পয়েন্ট নিয়ে ফরওয়ার্ড ক্লাবের সঙ্গে যৌথ ভাবে আছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *