ডেস্ক রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর।।
    পূজার প্রাক্কালে রাজধানীতে চোরচক্রের পান্ডারা যেন সক্রিয় হয়ে উঠেছে।ফলশ্রুতিতে রাজধানীর একাধিক জায়গায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে।মোটের আগরতলাবাসীর রাতের ঘুম উবে যাবার চালা।সম্প্রতি পার্ক করা গাড়ি থেকে টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর শিবনগর লোটাস ক্লাব সংলগ্ন এলাকায় একটি মালবাহী গাড়িতে মালপত্র লোড করা হচ্ছিল। সেই সময় সুযোগ বুঝে গাড়ির ভেতরে থাকা চালকের ব্যাগটি হাতিয়ে নেয় একদল চোর। ব্যাগে নগদ ৫৬ হাজার টাকা ছিল বলে অভিযোগ। ঘটনার পর চালক মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ লালমাটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে চুরির টাকার মধ্যে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।ধৃত ৩ জনকে সোমবারই আদালতে সোপর্দ করা হয়েছে।
    পুলিশের তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, এটি কোনও সাধারণ চুরি নয়; এর নেপথ্যে একটি সুসংগঠিত বড় চক্র কাজ করছে। এই ঘটনায় আরও অন্তত ৮ থেকে ৯ জন জড়িত রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বাকিদের ধরতে পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে। তবে সচেতন মহলের মতে,পুলিশের চোখ কান খোলা থাকলেই চোরচক্রের বাড়বাড়ন্ত রোধ করা সম্ভব।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *