Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর।।
   বড়জলার জনপ্রিয় নেতা তথা বিজেপির মণ্ডল সভাপতি রাজীব ঘোষের বিরুদ্ধে ফের ষ*ড়য*ন্ত্র!  রাজীব ঘোষকে মণ্ডল সভাপতির পদ থেকে সরিয়ে দিতে মুসলিম তান্ত্রিকের দ্বারস্থ হয়েছে ঊষাবাজার ভারত রত্ন সংঘের  প্রাক্তন সম্পাদক চন্দন চক্রবর্তী। রবিবার চন্দন সোনামুড়া এলাকার এক তান্ত্রিকের বাড়িতে যান। সেখানে গিয়ে রাজীব ঘোষকে মণ্ডল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য কা*লা জা*দু শুরু করেন। ঠিক এই সময়েই ভারতরত্ন সংঘের কয়েকজন সদস্য তা*ন্ত্রি*কের বাড়িতে যায়। এবং চন্দন চক্রবর্তীকে হাতেনাতে ধরে ফেলে। রাজীব ঘোষের সঙ্গে এই ক্লাবের সদস্য সন্দীপ দেব, সঞ্জীব চক্রবর্তী, দ্বীপজ্যোতি ঘোষ, মুকেশ রায় ও অমল সরকারের বিরুদ্ধে কালা জাদু করার জন্য প্রস্তুতি নেয় চন্দন। সোনামুড়া তা*ন্ত্রি*কের বাড়িতে যাওয়া লোকজন এই তথ্য নিশ্চিত করেছে। এই সংক্রান্ত ছবি প্রতিবেদনের সঙ্গে সেটে দেওয়া হয়েছে।তবে চন্দন চক্রবর্তী বিজেপির সঙ্গে থাকলেও সে নাকি সিপিআইএমের চর। এই সংক্রান্ত তথ্যও রয়েছে স্থানীয় লোকজনের কাছে। খুব শীঘ্রই ফাঁস হবে এই তথ্যও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *