ডেস্ক রিপোর্টার , ১৭ সেপ্টেম্বর ।।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নানান কর্মসুচি হাতে নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী অভয়নগর স্থিত ভাষা শিশু হোমে যান। সেখানে তিনি হোমের আবাসিকদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তাদের সমস্যা ও সাফল্যের কথা জানতে চান। বাচ্চাদের সঙ্গে আলোচনার সময় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দেন কিছু উপহার। মুখ্যমন্ত্রী বলেন, এদিনটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন। এই দিনটিকে সেবা দিবস হিসাবে পালন করা হয়েছে। আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। হোমের আবাসিকদেরও দারুণ প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, হোম থেকে প্রচুর বাচ্চাদের সরকারি নিয়ম মেনে দত্তক নিচ্ছে মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত সহ বিদেশেও যাচ্ছে বাচ্চারা। তাছাড়া হোমে পড়াশুনা করে তারা চাকরিও করছে। সর্বোপরি মুখ্যমন্ত্রী ভাষা শিশু হোমের প্রশংসায় ছিলেন পঞ্চ মুখ।

