স্পোর্টস ডেস্ক,২৮ সেপ্টেম্বর।।
উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৫০ তম রাজ্য বডিবিল্ডিং প্রতিযোগিতা। রবিবার টাউন হলে অনুষ্ঠিত হয় আসর। আসরের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের সচিব গৌতম সরকার, ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, ত্রিপুরা বডিবিল্ডিং সংস্থার সভাপতি ডাক্তার দিলীপ দাস, চেয়ারম্যান শংকর রায় এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় প্রমূখ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বডি বিল্ডার রা অংশ নেয় আসরে। তাতে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নে ত্রিপুরা শ্রী হয়েছেন থেপ্ল্যালিয়া দেববর্মা। এছাড়া ত্রিপুরা কুমার দীপ দেবনাথ, পুরুষ বিভাগে ফিজিক অফ ত্রিপুরা মোঃ মুস্তাফা, মহিলা বিভাগে ফিটনেস মডেল অফ ত্রিপুরা বেবি জমাতিয়া, সিনিয়র মাসুলমান হয়েছেন মোঃ মোস্তফা এবং জুনিয়র মাসুলম্যান হয়েছেন দ্বীপ দেবনাথ। আসরে ত্রিপুরা শ্রী ক্যাটাগরিতে ৫৫ কেজিতে অপু শাহা, অপূর্ব দাস, ভাস্কর দাস, ৬০ কেজিতে সৌরভ ধর, শ্রীকান্ত দাস, ৬৫ কেজিতে আশিস পাল, শুভ্রনীল লস্কর, প্রসেনজিৎ রুদ্র পাল, ৭০ কেজিতে মোহাম্মদ মোস্তফা, মিঠুন চৌধুরী, আকাশ সরকার, ৭৫ কেজিতে থেপ্ল্যালিয়া দেববর্মা, অতুল দেববর্মা, সুমেল দাস, ত্রিপুরা কুমার বিভাগের ৫০ কেজিতে রাজদীপ দত্ত, স্বরূপ দাস, শান্তু দাস, ৫৫ কেজিতে সায়ন রায়, দীপ্তনু চক্রবর্তী, দ্বিগবিজয় রায়, ৬০ কেজিতে দ্বীপ দেবনাথ, জয় বণিক, ত্রিশান দেব, ৬৫ কেজিতে সাগ্নিক শীল, বিশাল দেবনাথ, সায়ন দেব, ৭০ কেজিতে সানি ধর, সাগর রায়,কুশাঙ্ক দেববর্মা, পুরুষদের ফিজিক জুনিয়র বিভাগের ১৭০ সেন্টিমিটারে ভাস্কর সরকার, জয় বনিক, সায়ন দে, ১৭০ সেন্টিমিটার ঊর্ধ্ব বিভাগে ত্রিশান দেব, সানি ধর, প্রান্তোষ দেব, পুরুষের ফিজিক সিনিয়র বিভাগে ১৭০ কেজিতে মোহাম্মদ মোস্তফা, রাখা কলই, আশিস পাল, ১৭০ সেন্টিমিটার উর্ধ্ব বিভাগে সাগ্নিক দেবনাথ, অতুল দেববর্মা, শিলাছি দাস, মহিলাদের ফিটনেস ক্যাটাগরিতে বেবি জমাতিয়া, অম্বিকা সাহা এবং শান্তা ভৌমিক যথাক্রমে প্রথম তিনটি স্থান দখল করেছেন। রাজ্য পটি বিল্ডিং সংস্থার সচিব বাদল সাহা এক বিবৃতিতে খবর জানিয়েছেন। আসর শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

