Oplus_16908288

ডেস্ক রিপোর্টার,৮ অক্টোবর।।
       রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে মাদক বিরোধী সচেতনতা প্রসারে ৩,০০০ কিলোমিটারের এক দীর্ঘ মোটর সাইকেল র‍্যালির সূচনা করল ত্রিপুরা পুলিশ। বৃহস্পতিবার আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে র‍্যালিটির আনুষ্ঠানিক ফ্ল্যাগ-অফ করা হয়। ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি. কে. রাও সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা এই কর্মসূচির সূচনা করেন।Fight Against Drugs” বা মাদকমুক্ত ভারতের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগরতলা থেকে শুরু হয়ে প্রায় তিন হাজার কিলোমিটার দীর্ঘ সড়কপথ অতিক্রম করে এই র‍্যালি গুজরাটের কেভাদিয়ার একতা নগরে গিয়ে শেষ হবে।
এই অভিযানে ত্রিপুরা পুলিশের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, নানা নিরাপত্তা সংস্থা এবং কেন্দ্রীয় পুলিশ সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে এই যৌথ প্রয়াস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *