Oplus_16908288

ডেস্ক রিপোর্টার,৩ নভেম্বর।।
           বেকারদের ঠকিয়ে নিজের প্রেমিকাকে (বিধবা ) ওয়ার্ড অফিসে চাকরি উপহার দিয়েছেন বড়দোয়ালি বিধানসভার এক বিদায়ী কর্পোরেটর।ছিঃ। ছিঃ। লজ্জা। যদিও এবারও তিনি টিকিটের জন্য দৌড়ঝাঁপ করছেন। টিকিট পাওয়ার আশায় প্রেমিকাকে নিয়ে পূজা দিয়েছেন বিভিন্ন ঠাকুর মন্দিরের। শহরের এমবি টিলা থেকে অরুন্ধতীনগর বিস্তীর্ণ এলাকা  কর্পোরেটরের প্রেমলীলার দুর্গন্ধে  ম ম করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে এলাকার মানুষের বক্তব্য, “বিধবার সঙ্গে প্রেম লীলায় আচ্ছন্ন কর্পোরেটরকে পুনরায় টিকিট দিলে অবিচার করা হবে এলাকার সমস্ত অংশের মানুষের সঙ্গে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *