স্পোর্টস ডেস্ক,৪ নভেম্বর।।
      মরশুমের প্রথম ম্যাচে হাইদ্রাবাদ এর বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেছিলেন। তখন করেছিলেন ইনিংসে ৫ উইকেট। এরপরের দুই ম্যাচে তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। ঘরের মাঠে সৌরাষ্ট্রের বিরুদ্ধে আবার বল হাতে ভেলকি দেখালেন সন্দীপ সরকার। প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আপাতত চার উইকেট তুলে নিয়ে ত্রিপুরাকে মরশুমের প্রথম জয়ের স্বপ্ন দেখাতে শুরু করলেন। বড় কোনও অঘটন না ঘটলে চতুর্থ তথা শেষ দিনের মধ্যাহ্ন ভোজের আগেই ত্রিপুরা পকেটে ছয় পয়েন্ট পুড়ে নেবে। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এমবি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিনে জয়ের জন্য ত্রিপুরার দরকার মাত্র ৩ উইকেট। সফররত সৌরাষ্ট্রএর দরকার ২১১ রান। তৃতীয় দিনে যেভাবে বল ঘুরছে তাতে চতুর্থ দিনে পারভেজ এবং সন্দীপকে মোকাবেলা করা কঠিন হবে সফররত দলের শেষের দিকের ব্যাটসম্যানদের। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিনের ৪ উইকেটে ৫৪ রান নিয়ে খেলতে নেমে বুধবার আরও ১৩৭ রান যোগ করার ফাকে দ্বিতীয় ইনিংস শেষ করে ত্রিপুরা। চাপের মুখে ত্রিপুরার হয়ে দুরন্ত ব্যাট করেন শ্রীদাম পাল এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান সেন্টু সরকার। এই দুজনের যুগল বন্দিতে ত্রিপুরা ১৯১ রান করে দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করতে ভুল করেননি শ্রী দাম। শ্রীদাম ৮৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ এবং সেন্টু ৯৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। দুর্ভাগ্য সেন্টুর। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করতে পারেননি। এছাড়া শেষ দিকে বিক্রম দেবনাথ ৫২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। সৌরাষ্ট্র এর পক্ষে যুবরাজ দদিয়া ৬৩ রানে ৪ টি, চেতন সাকারীয়া ৪৭ রানে এবং পার্থ ভুট ৫২ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণে তৃতীয় দিনের শেষে সফররত দল ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে ওপেনার হার্দিক কোটক ৫৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, অর্পিত ভাষাভাড়া ৩৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭( অপ:), পার্থ ভুট ৫৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং দলনায়ক হার্দিক দেশাই ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। ত্রিপুরার পক্ষে সন্দীপ সরকার ৫৫ রানে ৪ টি, অভিজিৎ সরকার ১৯ রানে, মনি শংকর মুড়া সিং ২৩ রানে এবং পারভেজ সুলতান ৩২ রানে ১ টি করে উইকেট দখল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *