A young girl plays a shot while batting in a game of cricket

স্পোর্টস ডেস্ক,৩ নভেম্বর।।
     ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অম্বেষা দাস। ডেপুটি হিসেবে থাকবেন অনামিকা দাস। অনূর্ধ্ব ২৩ মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। রাজকোটে ১৪ নভেম্বর থেকে শুরু হবে আসর। উদ্বোধনের দিনে ত্রিপুরার প্রতিপক্ষ আসাম। এরপর ১৫ নভেম্বর অন্ধপ্রদেশ, ১৭ নভেম্বর হিমাচল প্রদেশ, ১৯ নভেম্বর মুম্বাই এবং ২১ নভেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে উড়িষ্যার বিরুদ্ধে। সিনিয়র মহিলাদের ক্রিকেটে যেভাবে ত্রিপুরা ব্যর্থ হচ্ছে তাতে আসরে কতটা ভালো ফলাফল করবে ত্রিপুরা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওই আসরের জন্য ১৮ সদস্যের ত্রিপুরা দল সোমবার ঘোষণা করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে। নির্বাচিত ক্রিকেটারদের ৪ নভেম্বর বিকেল তিনটায় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে রিপোর্ট করার জন্য সচিব বলেছেন। ত্রিপুরা দলে নির্বাচিত ক্রিকেটাররা হলেন: অম্বেষা দাস (অধিনায়িকা), অনামিকা দাস (সহ অধিনায়িকা), এঞ্জেল পাল, অস্মিতা দেবনাথ, অনুষ্কা শীল, রুপালি দাস, মেঘা দাস, অস্মিতা দাস, শিল্পী দেবনাথ, সায়ন্তিকা নম দাস, সুবর্ণা ঘোষ, সুস্মিতা তেলি, পারমিতা চক্রবর্তী, রুমা দাস, অন্তরানী নোয়াতিয়া, বিজয়া ঘোষ, মামিতা দেব এবং পায়েল নম।  স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন নারীয়া  দেববর্মা, স্নেহা সরকার, সুস্মিতা বসাক এবং অস্মিতা রায়। হেড কোচ: নারায়ণ চন্দ্র দেব, সরকারি কোচ মাম্পি দেবনাথ, ফিজিও হীরালি দেববর্মা, ট্রেইনার অজিতাভ নাথ এবং ভিডিও এনালাইসিস দীপ্তাংশু চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *