ডেস্ক রিপোর্টার, ৪ অক্টোবর।।
ভোটের মুখে শহরের বটতলা টিআরটিসি কমপ্লেক্সে থাকা গ্যাস এজেন্সির সামনে থেকে উদ্ধার তিনটি পিস্তল। ছয়টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড তাজা কার্তুজ। গ্রেফতার দুই যুবক। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে আগরতলার পশ্চিম থানায়।

রাজ্যে ভোটের মুখে বিহারের মুঙ্গের থেকে রাজ্যে প্রবেশ করছে পাগলা ঘোড়া (পিস্তল) । জানিয়েছে পুলিশ। কাদের হাত ধরে বিহারের দুই যুবক রাজ্যে প্রবেশ করেছে? কাদের হাতে এই পি*স্ত*ল দেওয়া পরিকল্পনা ছিলো? এই প্রশ্নের উত্তর জানতে তদন্ত শুরু করছে পুলিশ।( আসছে বিস্তারিত…)

